June 24, 2026, 7:15 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন।

 

শনিবার কলকাতার রেড রোডে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সেখানে তিনি সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক মন্তব্যও করেন।

 

মমতা বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও দেশে এসে মানুষকে বিভক্ত করা হচ্ছে। এ প্রসঙ্গেই তিনি মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলে উল্লেখ করেন।

 

ঈদের দিন সকালেই কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। রেড রোড, নাখোদা মসজিদসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মুসল্লি অংশ নেন।

 

তবে খারাপ আবহাওয়ার কারণে কিছু এলাকায় নামাজ আদায়ে সমস্যাও হয়। নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল।

 

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।



ফেসবুক কর্নার