June 24, 2026, 3:30 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বিশ্বকাপের আগে রোনালদো ভক্তদের দুঃসংবাদ

অভয়নগর প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপের আগে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে পর্তুগাল। সেই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। যেখানে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ২৭ সদস্যের স্কোয়াডে রোনালদোর জায়গা না পাওয়াটা অবশ্য পারফরম্যান্সের কারণে নয়।

সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলতে নেমে ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন রোনালদো। এখনো পুরোপুরি সেরে উঠতে না পারায় রোনালদোকে দলে রাখেননি কোচ রবার্তো মার্টিনেজ।

২৭ সদস্যের দল ঘোষণা করে রোনালদোর না থাকা প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘না, ও ঝুঁকিতে নেই। এটা ছোটখাটো পেশীর চোট এবং আমরা মনে করি এক বা দুই সপ্তাহের মধ্যেই ও ফিরে আসতে পারবে। এই মৌসুমে ক্রিশ্চিয়ানো যা করেছে তা দেখে বুঝা যাচ্ছে ও দারুণ ফিট আছে এবং শারীরিক কোনো সমস্যা নেই।’

আগামী ২৯ মার্চ মেক্সিকো ও ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। নিজেদের বিশ্বকাপ অভিযান আগামী ১৭ জুন প্লে-অফ টুর্নামেন্টের বিজয়ী দলের বিপক্ষে শুরু করবে পর্তুগাল।

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙ্গে এশিয়ান কাপের শ্রেষ্ঠত্বের মুকুট জাপানের

প্রীতি ম্যাচের পর্তুগাল স্কোয়াড :
দিওগো কস্তা, হোসে সা, রুই সিলভা, মাথিয়াস নুনেস, দিয়োগো দালোট, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, আন্তোনিও সিলভা, তোমাস আরাউজো, রুবেন নেভেস, সামু কস্তা, মাতেউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা, রিকার্দো হোর্তা, পেদ্রো গনসালভেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গনসালো গুয়েদেস, গনসালো রামোস।



ফেসবুক কর্নার