June 24, 2026, 7:27 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

দিনাজপুর-৬ এর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে চিকিৎসাধীন

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে বাবার বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাবেক এমপি শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় তার বাবার বাসায় অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন তাদের বিয়ে হয়। পারিবারিক সূত্র দাবি করেছে, দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক চাপে তিনি ভেঙে পড়েছিলেন। এরই প্রেক্ষিতে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন।
হাসপাতালে নেওয়ার আগে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খাদিজা তার ওপর হওয়া নানা অন্যায়ের অভিযোগ তুলে ধরেন। সেখানে তিনি দীর্ঘদিনের মানসিক চাপ ও ক্লান্তির কথা উল্লেখ করেন এবং পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, রাত সোয়া আটটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সাবেক এমপি শিবলী সাদিক এর আগে কণ্ঠশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদের পর ২০১৯ সালে তিনি খাদিজাকে বিয়ে করেন।



ফেসবুক কর্নার