June 29, 2026, 6:49 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

ভুয়া নথিপত্রে কন্টেইনার পাচারের চেষ্টা, উদ্ধার করল বন্দর কর্তৃপক্ষ

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথিপত্র ব্যবহার করে একটি কন্টেইনার পাচারের অপচেষ্টা রুখে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ভুয়া কাগজপত্র ব্যবহার করে একটি কন্টেইনার পাচারের চেষ্টা করা হয়। কন্টেইনারটির এজেন্ট ছিল কন্টিনেন্টাল ট্রেডার্স, রোটেশন নম্বর ২৫/৩৮৭১ এবং ভেসেল ‘স্বদেশী চিটাগাং’। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নাম ব্যবহার করা হয়।
তবে কন্টেইনারটিতে কী ধরনের পণ্য ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি বন্দর কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জে এস ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান ও গেট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে একটি ট্রেইলারে কন্টেইনারটি তোলা হয়। পরে চট্টমেট্রো-ঢ-৮১-২৩৬৪ নম্বরের ট্রেইলারটি সিপিএআর গেট দিয়ে বন্দর এলাকা ত্যাগ করে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ দ্রুত তৎপরতা শুরু করে। পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে নগরের হালিশহর বারনীঘাট এলাকায় শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে অবস্থিত বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে ট্রেইলারসহ কন্টেইনারটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি বন্দর থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার