August 4, 2026, 9:52 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

কাল আমির খানের তৃতীয় বিয়ে

অভয়নগর প্রতিবেদক

বলিউড অভিনেতা আমির খান এবং গৌরী স্প্র্যাট আগামীকাল (৫ জুলাই) ঘরোয়া আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে। এরমধ্য দিয়ে এটি আমির খানের তৃতীয় বিয়ে হতে যাচ্ছে।
৬০ বছর বয়সে জীবনের তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। তবে কোনো ধরনের জাঁকজমক বা বড় অনুষ্ঠান না করে একেবারেই সাদামাটা আয়োজনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকতে পারেন প্রায় ১০০-১৫০ জন অতিথি, যাদের মধ্যে দুই পরিবারের সদস্য ও আত্মীয়রা থাকবেন।

আমির খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি সংবাদমাধ্যমকে জানান, আমির খান নিজেই অতিথির তালিকা ও মেনু নির্ধারণ করেছেন।
জানা গেছে, বিয়ের প্রথম অংশে রেজিস্ট্রি সম্পন্ন হবে বলে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে নথিভুক্ত করা হবে তাদের এই বিয়ে। এরপর দুপুরে থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন।

কারা আমন্ত্রিত থাকছেন, সেই পূর্ণ তালিকা জানা না গেলেও পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীসহ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে আমির খান দুইবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তাদের সন্তান ইরা, জুনায়েদ ও আজাদ খান রয়েছে।
এদিকে গৌরী স্প্র্যাট ব্যবসায়ী রিতা স্প্র্যাটের মেয়ে। তার একটি ৭ বছরের ছেলে আছে। এই অভিনেতা জানিয়েছেন, তিনি সবার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চান এবং বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ও ঘরোয়া রাখতে চান।



ফেসবুক কর্নার