June 29, 2026, 7:04 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

কটিয়াদিতে বয়স্ক ও বিধবা ভাতা কার্ডের যাচাই-বাছাই কার্যক্রম শুরু

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদে বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্য ব্যক্তিদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় আচমিতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি।
জানা গেছে, ইউনিয়নের সকল ওয়ার্ডে অনলাইনে আবেদন করা বয়স্ক ও বিধবা নারী-পুরুষদের আবেদন যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত অসহায় ও দরিদ্রদের ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদলসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করে দ্রুত ভাতা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।



ফেসবুক কর্নার