June 29, 2026, 5:52 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

মৃত ভেবে ফেলে রাখা নারীকে বাঁচালেন সাব্বির: মানবিকতায় বদলে গেল ভাগ্য

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়কের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ।
জানা যায়, সোমবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকার ফল ব্যবসায়ী মোঃ সবুজ দেওয়ান ফোন করে জানান, বটতলা ব্রিজের পাশে এক নারীকে মৃত ভেবে পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামের বাসিন্দা মোঃ মজিবর দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান মায়া।
ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, নারীটি মৃত নন; বরং গুরুতর অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় অসহায়ের মতো পড়ে আছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রথমে থানায় যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। একইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও সহযোগিতা না পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে নিজ উদ্যোগে ওই নারীকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা জানান, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে পরবর্তী সময়ে অপারেশনের ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধারকারী সাব্বির দেওয়ান মায়া বলেন, সড়কের পাশে পড়ে থাকা ওই নারীর অবস্থা দেখে মানবিক দায়িত্ব থেকেই তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যেতে চান বলে জানান।
স্থানীয়দের মতে, সম্পূর্ণ অচেনা এক অসহায় নারীর জীবন রক্ষায় সাব্বিরের এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার অনন্য উদাহরণ হয়ে



ফেসবুক কর্নার