April 25, 2026, 5:10 am
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা

৪ বছরের শিশুকে গলা টিপে হত্যা: পিতা ও সৎ মাতা গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশালে চার বছর বয়সী শিশু লাবিবকে হত্যা করার অভিযোগে তার পিতা ও সৎ মাতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—লাবিবের পিতা সোহাগ মিয়া (২৮) এবং সৎ মা জাকিয়া আক্তার (২৮)। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে শিশুটি তার নানার বাড়িতে অবস্থান করছিল। বুধবার সোহাগ মিয়া তাকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে নানার বাড়ির পাশেই শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকেই সোহাগ মিয়া পলাতক ছিলেন।
পরে বুধবার রাতে গফরগাঁও এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত শিশুর মা লামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার