June 29, 2026, 7:06 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাইয়ের অভিযোগ, বিপুল মাংস জব্দ—আটক ১

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণজীবনপুর এলাকায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর মধ্যে আগে থেকেই সন্দেহ ছিল যে কৃষ্ণজীবনপুরের একটি স্থানে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। শুক্রবার সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। এ সময় তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাংস জব্দ করেন।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় এবং জব্দকৃত মাংস পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের অনৈতিক ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।



ফেসবুক কর্নার