June 29, 2026, 5:52 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

বিএনপি গণমানুষের দল:তোফাজ্জল হোসেন খান

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 180; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

 

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আচমিতা ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ। এসময় উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, সহসভাপতি মিজানুর রহমান সপন, সহসভাপতি জসিম উদ্দিন মেনু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, সাবেক ছাত্রদল সভাপতি আবদুর রাশিদ জালাল, পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা রফিকুল আলম রফিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আচমিতা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সাংগঠনিক সম্পাদক জামাল বেপারী, কোষাধ্যক্ষ আবুল কাশেম এবং কৃষক দলের সভাপতি নাজমুল হক তারু ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন। তারা ইউনিয়ন বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে উপজেলা নেতৃত্বের সহযোগিতা কামনা করেন।
দীর্ঘ আলোচনা শেষে প্রধান অতিথি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, বিএনপি গণমানুষের দল এবং আচমিতা ইউনিয়ন বিএনপি সবসময়ই শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সংগঠনের যেসব সমস্যা রয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সমাধান করা হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের স্বার্থে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দেন তিনি।
সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা বিএনপির



ফেসবুক কর্নার