June 24, 2026, 1:25 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

হাওরের কান্না: জলাবদ্ধতায় ডুবছে ফসল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিশির মনির

অভয়নগর প্রতিবেদক

হাওর অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শিশির মনির।
চিঠিতে তিনি উল্লেখ করেন, সুনামগঞ্জসহ দেশের হাওরাঞ্চলের মানুষ মূলত একটি ফসলের ওপর নির্ভরশীল। কিন্তু প্রতি বছর জলাবদ্ধতার কারণে সেই ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ছে, যা স্থানীয় কৃষকদের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলছে।
তিনি বলেন, এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি হাওর এলাকা সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান। প্রয়োজনে আকাশপথে (হেলিকপ্টার) এলাকা পর্যবেক্ষণেরও পরামর্শ দেন।
এছাড়া, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করার প্রস্তাব দেন তিনি, যাতে দ্রুত ও কার্যকরভাবে জলাবদ্ধতা সমস্যা সমাধান করা যায়।
হাওর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সরকারের জরুরি উদ্যোগ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার