June 29, 2026, 7:06 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

রৌমারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ২৯ দিনের কারাদণ্ড

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
Oplus_131072

কুড়িগ্রামের রৌমারীতে ৪ পুরিয়া গাঁজাসহ নয়ন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে রৌমারী থানার এসআই (নিঃ) মো. রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী হাট বাজারের ‘পানহাটি’ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত নয়ন মিয়া রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ২৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রৌমারী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার