June 29, 2026, 5:51 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

জবির ছাত্রীকে দারোয়ানের অসদাচরণের অভিযোগ, জকসুর দ্রুত হস্তক্ষেপে সমাধান

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে ভাড়া বাসার দারোয়ানের অসদাচরণের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান করেন।
জানা যায়, বুধবার (৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের এক শিক্ষার্থীর সঙ্গে তার ভাড়া বাসার দারোয়ান অসদাচরণ করেন। বিষয়টি দ্রুত সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে জকসুর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।
ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জকসুর দ্রুত হস্তক্ষেপ ইতিবাচক দৃষ্টান্ত হলেও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ জরুরি।



ফেসবুক কর্নার