June 29, 2026, 4:43 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

মেলান্দহে প্রাইভেট ক্লিনিকে অতিরিক্ত বিলের অভিযোগ, ক্ষোভ রোগীদের

অভয়নগর প্রতিবেদক

জামালপুরের মেলান্দহ উপজেলায় কিছু প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এতে সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি সাধারণ ইনজেকশনের প্রকৃত মূল্য কম হলেও তা প্রয়োগের নামে কয়েকগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। এক রোগীর স্বজন জানান, ৭৫ টাকার একটি ইনজেকশনের জন্য প্রথমে ২ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। পরে দরকষাকষির মাধ্যমে ১ হাজার ২০০ টাকায় সেটি দিতে বাধ্য করা হয়।
এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন—চিকিৎসা নিতে এসে যদি অতিরিক্ত অর্থ গুনতে হয়, তাহলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ কোথায় যাবে?
এছাড়া অভিযোগ রয়েছে, কিছু ক্লিনিকে সিজারিয়ান অপারেশনকে কেন্দ্র করে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ক্ষেত্রেও অনিয়ম দেখা যাচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে অসহায় রোগী ও তাদের স্বজনরা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মেলান্দহের প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ না হলে সাধারণ মানুষ আরও বেশি ভোগান্তির শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার