June 29, 2026, 7:31 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হওয়ার পর কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র) এবং তার ছেলে সাজেন। দুর্ঘটনায় আরও আহত হয়েছেন মেজানি বালা (স্বামী: বিনয়), যার বাড়ি ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে চলাচলের সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শুধো বালার মৃত্যু হয়। পরে গুরুতর আহত তার ছেলে সাজেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মা ও ছেলের পরপর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।



ফেসবুক কর্নার