June 29, 2026, 3:12 am
শিরোনাম :
প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ, 

গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

রাকিবুল ইসলাম রাকিব

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীর বাড়িতে স্থানীয় একটি মসজিদের ইমামকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শনিবার (২৭ জুন) রাত প্রায় ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সেখানে যান। পরে তারা ইমামকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযুক্ত ইমাম উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা এবং প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।
স্থানীয় কয়েকজন মুসল্লি জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের মতে, একজন ধর্মীয় নেতার এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
অন্যদিকে স্থানীয়দের দাবি, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ ছিল।
এ বিষয়ে মো. সেলিম বলেন, “গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই আমি তার বাড়িতে গিয়েছিলাম। পরে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।”
শানু বেগম বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।”
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, অভিযোগ না থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।



ফেসবুক কর্নার