June 29, 2026, 6:01 am
শিরোনাম :
অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের উছমানপুর আতকারাপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি হলেন শাহপুর সালোহাটি এলাকার মো. রিপন এবং শাহপুর বনিহাটি এলাকার মো. রাজিম। এলাকাবাসীর দাবি, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয় এবং পরে তল্লাশিতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, বলিয়ারদী ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছেন। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



ফেসবুক কর্নার