June 29, 2026, 4:49 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত

আসাদুজ্জামান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক (পুরুষ) সদস্য নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যালয়ের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি অভিভাবক সদস্য পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৫০ জন ভোটারের মধ্যে ১৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে চেয়ার প্রতীকে ১৪০ ভোট পেয়ে মো. মতিয়ার রহমান এবং মোরগ প্রতীকে ১১১ ভোট পেয়ে সাদ্দাম হোসেন অভিভাবক সদস্য নির্বাচিত হন। অপর প্রার্থী ফুটবল প্রতীকে ৭০ ভোট পান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মোছা. নাসরিন বেগম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচিত হওয়ার পর মো. মতিয়ার রহমান অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের দেওয়া আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নির্বাচনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, পুলিশের এসআই পলাশ হোসেন, রেজাউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার