April 25, 2026, 3:50 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাবাব ফারহানের সঞ্চালনায় বক্তব্য দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে প্রণোদনা কার্যক্রম চালু রেখেছে। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকরা উপকৃত হবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।



ফেসবুক কর্নার