March 7, 2026, 2:33 pm
শিরোনাম :
দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সাতক্ষীরায় হানি ট্রাপ মামলার আসামিদের প্রকাশ্য ঘোরাঘুরি, বাদিকে হুমকির অভিযোগ গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

১৫ বছর ধরে কালীগঞ্জে সার সিন্ডিকেট, ভারতীয় নাগরিকসহ একই পরিবারের একাধিক ডিলার অভিযোগের শীর্ষে

Reporter Name

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দীর্ঘ ১৫ বছর ধরে সার সিন্ডিকেট চলছে বলে অভিযোগ উঠেছে। বিসিআইসি ও বিএডিসির ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডি এ পি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে ভারতীয় নাগরিকসহ একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ প্রদান করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সার ডিলার নিয়োগ নীতিমালা ২০০৯ উপেক্ষা করে প্রাপ্ত সুবিধা নিয়েছেন তৎকালীন সরকারি দলের নেতাকর্মী ও সমর্থকরা। একাধিক পরিবার, স্বামী–স্ত্রী, ভাই–ভাই ও পিতৃ–পুত্র মিলেমিশে কালীগঞ্জের সার বাজার নিয়ন্ত্রণ করছে। ধলবাড়িয়া ইউনিয়নের শ্যামাপদ খাঁ ও তার স্ত্রী সঙ্গীতা খাঁ মেসার্স মাতৃ এন্টারপ্রাইজ পরিচালনা করছেন, আর ভাই সুকুমার খাঁ মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ও স্ত্রী দিপালী খাঁ মেসার্স অনু এন্টারপ্রাইজের মাধ্যমে ডিলারশিপ চালাচ্ছেন। একইভাবে নিমাই খাঁ দীর্ঘদিন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ডিলারশিপ চালু রেখেছেন।
স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন সিন্ডিকেটের কার্যক্রম জানেন না বা জানার ভান করেন। অভিযোগের প্রেক্ষিতে ১৬ নভেম্বর দু’জনকে বাদ দেওয়া হয়েছে, তবে ভারতীয় নাগরিক কিভাবে ডিলারশিপ নিয়েছে এবং ডিলারশিপের কার্যক্রম চলছিল—তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা মনে করছেন, সার সিন্ডিকেটের সঙ্গে প্রণোদনা ও বীজের কার্যক্রমও যুক্ত থাকায় কালীগঞ্জ কৃষি অফিস সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে এবং সাধারণ কৃষক ন্যায্য সুবিধা পাচ্ছেন না।



ফেসবুক কর্নার