April 25, 2026, 3:49 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

নওগাঁয় ডাকাত সরদার আবু তাহেরসহ চার পেশাদার ডাকাত গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে ডাকাত সরদার আবু তাহেরসহ চার পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পোরশা থানার সরাইগাছি থেকে খাট্টাপাড়া গামী সড়কের ফকিরের মোড় এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল রশি টেনে দুটি মোটরসাইকেলের গতি রোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছয়জন যাত্রীকে জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে বেঁধে ফেলে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং দুটি ১২৫ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয় ডাকাতরা।
ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার সকল থানাকে সতর্ক করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পোরশা থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
ডিবি পুলিশের তথ্যপ্রযুক্তি ও আধুনিক বিশ্লেষণের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ সদর ও মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সরদার আবু তাহের, তার ছেলে কামাল হোসেন, গোলাম মোস্তফা এবং মোস্তাক আহমেদ জাহিদুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। আবু তাহের দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে দস্যুতা ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



ফেসবুক কর্নার