June 29, 2026, 5:53 pm
শিরোনাম :
দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ,

বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, পটকা, বাজি এবং বিভিন্ন ধরনের ওষুধ।
এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা। জব্দকৃত পিকআপসহ মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা।
জব্দকৃত পণ্যসমূহ কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার