June 29, 2026, 4:43 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

রামপালে হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশ: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জোর

আরিফ হাসান রামপাল বাগেরহাট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি চিকিৎসক, নার্স ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের খাবারের মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই মানসম্মত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে তিনি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে রোগীদের খাবারের মান উন্নয়ন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধির বিষয়ে তিনি জোর দেন।
এর আগে প্রতিমন্ত্রী ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ পর্যায়ে ক্যান্সারসহ অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এ ধরনের সরাসরি তদারকি ও নির্দেশনার ফলে রামপালসহ দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পাবে।



ফেসবুক কর্নার