
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি আদেশ কার্যকর করা হয়।
বাকেরগঞ্জে কর্মরত থাকাকালে রুমানা আফরোজ একজন দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি ঘর নির্মাণ ও তদারকিতে তাঁর আন্তরিক প্রচেষ্টা প্রশংসিত হয়েছে।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি নিয়মিত কাজ করেছেন। রাস্তাঘাট উন্নয়নসহ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানে তাঁকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।
তার বদলির খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। অনেকেই তাঁকে ‘মানবিক ইউএনও’ হিসেবে উল্লেখ করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।