April 25, 2026, 3:50 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

কিশোরগঞ্জে কৃষকদের মাঝে উফসী আউশ বীজ ও সার বিতরণ

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে উফসী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা হলরুমে কৃষি অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারলিজ আক্তার। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার সাধারণ কৃষক ও কৃষাণীদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে উফসী আউশ ধানের বীজ (ব্রি ধান-৪৮ ও ব্রি ধান-৯৮) এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার জন্য সরকার এই বীজ ও সার বিতরণ করছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রাপ্ত বীজ ও সার নিজ নিজ জমিতে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে এবং কোনো অবস্থাতেই এগুলো বিক্রি করা যাবে না।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই, একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার