April 25, 2026, 2:07 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

লামায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে অভিযান: ৩ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা, কাঠ জব্দ

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও ইটভাটায় কাঠ পোড়ানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) বিকেল পর্যন্ত ফাদুর ছড়া ও বাঙালি পাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে 7BM, 5BM ও SBM নামের তিনটি ইটভাটার মালিককে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড় কাটা এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজসহ পুলিশের একটি দল। এছাড়া ফায়ার সার্ভিস ও বন বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইউএনও মো. মঈন উদ্দিন জানান, পাহাড় কাটা ও অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের মাধ্যমে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
জব্দ করা কয়েক শত ঘনফুট জ্বালানি কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার