June 24, 2026, 1:23 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

তেজগাঁওয়ে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ৩৬ জন গ্রেপ্তার, কঠোর অবস্থানে ডিএমপি

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও বিভাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (০৪ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, পুরাতন মামলার ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন আসামি রয়েছেন। এছাড়া ডিএমপি অধ্যাদেশের আওতায় ৩০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়। এতে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে জোর দেওয়া হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
স্টাফ রিপোর্টার সাদমান হাসান জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ এ বিভাগে ধারাবাহিক অভিযানের ফলে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনা—উভয় ক্ষেত্রেই পুলিশের সক্রিয় ভূমিকা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।



ফেসবুক কর্নার