April 24, 2026, 1:15 pm
শিরোনাম :
আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ

কালীগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় পরকীয়া প্রেমিকের ছেলেসহ ১ গৃহবধূ গুলিবিদ্ধ

Reporter Name

হাফিজুর রহমান কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জে পরকীয়া প্রেমিক ইয়ার আলীর (৫০) ছোড়া গুলিতে হালিমা খাতুন নামের ১ গৃহবধু ও পরকীয়া প্রেমিকের ছেলে হৃদয় তরফদার গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে(১ ডিসেম্বর) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্ত্রী ও ছেলেকে প্রেমিকার বাড়ি চিনিয়ে দিতে সহায়তা করায় ক্ষুব্ধ হয়ে হালিমা খাতুনকে গুলি করা হয়েছে বলে জানা গেছে। মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। আর হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের চিহিৃত সন্ত্রাসী,একাধিক ডাকাতি মামলার আসামী ইয়ার আলীর ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সোতা গ্রামের ডিভোর্সী  অপর্ণা মন্ডলের সাথে ইয়ার আলীর পরকীয়া সম্পর্ক ছিল। অপর্ণা মন্ডল তার বাবা হরিশংকর মন্ডলের বাড়িতে থাকতেন। এই সম্পর্কের জেরে ইয়ার আলী সোমবার দুপুরে তার বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার আলীর খোঁজে স্ত্রী তাহমিনা খাতুন তার তরুণ সন্তান হৃদয় তরফদারকে নিয়ে অপর্ণা মন্ডলের বাড়িতে আসে। এতে ক্ষুব্ধ হয়ে ইয়ার আলী তার স্ত্রীকে তথ্য দিয়ে সহযোগীতা করার অভিযোগে হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন।
কালিগঞ্জ থানার শাহাদাত হোসেন জানান,‘‘খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা হালিমা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। ’’ এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সালমান রহমান জানান,‘‘ মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে



ফেসবুক কর্নার