June 29, 2026, 3:28 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ির বড় চালান জব্দ, পালালো অসাধু চক্র

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বিষাক্ত জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি চিংড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত বিক্রেতারা পালিয়ে যায়।
রবিবার (৫ এপ্রিল) সদর উপজেলার আনন্দ বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র চিংড়ি মাছের ওজন বাড়াতে ক্ষতিকর সিলিকা জেলি পুশ করে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে বিক্রেতারা মাছ ফেলে দ্রুত সরে পড়ে।
অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও পরিত্যক্ত অবস্থায় থাকা প্রায় ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব মাছ ধ্বংস করা হয়, যাতে পুনরায় বাজারে বিক্রি করা না যায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, খাদ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার