June 29, 2026, 4:39 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

মান্দায় সড়ক পরিবহন আইন অনুযায়ী পেট্রোল পাম্পে অভিযান, ৪ জনকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী একটি পেট্রোল পাম্প এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার দায়ে ৪টি পৃথক মামলায় ৪ জনকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া যানবাহন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। যা সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়।
এ সময় আইন অনুযায়ী প্রত্যেককে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে সড়ক ও যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।



ফেসবুক কর্নার