June 29, 2026, 4:44 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

আখাউড়ায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুলতানপুর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল ২০২৬ তারিখে আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আমজাদ খানের বাড়ির বাউন্ডারির ভেতর থেকে মোট ২ হাজার ৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় ঘটনাস্থলের পাশে বিজিবির একটি ট্রাক অবস্থান করছিল এবং সেখান থেকেই শাড়ির বস্তাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত চোরাচালান পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার