
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নে মোরশেদা খাতুন নূরানী হাফিজিয়া কওমি ইসলামপুর মাদ্রাসার নূরানী ও হিফজ শাখার নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মাদ্রাসার উন্নয়নে নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বাদ জোহর মাদ্রাসা সংলগ্ন মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্যোগ গ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী, আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা বাহার উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাজী আবুল কাসেম।
এসময় উপস্থিত ছিলেন গোলজারুল উলুম ভিত্রিখেল রাধানগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ইব্রাহিম মোস্তফা, ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মূসা, মাওলানা আমির উদ্দিন, মাওলানা আলি আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাউছার, মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা ইয়াছিন আহমেদ এবং তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ পাকি, জালাল উদ্দিন, আব্দুল করীম মেম্বার, রফিক আহমদ, আব্দুল্লাহ, আয়াতুল্লাহ বাচ্চু, নজরুল ইসলাম, আবুল খায়ের, হাফিজ নুর আহমদ, ডা. নুর মোহাম্মদ খান, আরিফুল ইসলাম আরিফ ও শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।