April 25, 2026, 12:33 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

লামায় জমি নিয়ে বিরোধ: কৃষক পরিবারের ওপর হামলা, যুবক গুরুতর আহত

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় জমি দখল ও তামাক চাষকে কেন্দ্র করে এক কৃষক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মোঃ নূর নবী নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে ৫ এপ্রিল ২০২৬ তারিখে সকালে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়ার টেক এলাকায়। আহত নূর নবী বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কৃষক মোঃ আনু মিয়া (৫৮) দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীর তীরবর্তী জমিতে চাষাবাদ করে আসছিলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমি দখল করে তামাক চাষের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর আগে ২০২৫ সালের ৬ ডিসেম্বর বিবাদীরা আনু মিয়ার ধানের চারা উপড়ে ফেলে ক্ষতিসাধন করে। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও বিরোধ থামেনি।
সর্বশেষ ঘটনার দিন সকালে অভিযুক্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে চারা নষ্ট করতে থাকে। এ সময় নূর নবী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, তার মাথায় আঘাত করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
আহত নূর নবীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আনু মিয়া জানান, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার