April 24, 2026, 11:07 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

চরফ্যাশনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিটি ছিল সংগঠনটির ১১০তম উদ্যোগ। এতে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনবিএফ বিডির বরিশাল বিভাগীয় উপ-সমন্বয়ক আবরার ফারদিন জিহানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।
আয়োজকরা জানান, মানুষের মধ্যে রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।
মানবসেবামূলক এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।



ফেসবুক কর্নার