June 29, 2026, 12:39 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

মদনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোনার মদন উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পূবালী ব্যাংক মদন শাখা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মদন শাখার ব্যবস্থাপক অসীম চন্দ্র তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম আকন্দ, পূবালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া, আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীপক কুমার খাসনবিশ, ব্যবসায়ী রূপন দাস ও কৌশিক আহমেদ খান।
বক্তারা বলেন, দেশের আর্থিক খাতকে আধুনিক ও গতিশীল করতে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার বিকল্প নেই। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং সময় ও খরচ সাশ্রয় হবে।
মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, পূবালী ব্যাংক দীর্ঘ ৬৭ বছর ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া এবং সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার