April 24, 2026, 11:07 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

গোবিন্দগঞ্জে অনুমোদনহীন মেটাল কারখানায় অভিযান: জরিমানা, কার্যক্রম স্থগিত

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় অবস্থিত ত্রি-ষ্টার মেটাল ইন্ডাস্ট্রিতে পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে এবং কারখানার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে কারখানা থেকে ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
অভিযান শেষে কারখানার মালিক বেলাল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে কারখানার কিছু মালামাল জব্দ করা হয় এবং কারখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, এসআই মীর শিবলী কায়েসসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাটারি পুড়িয়ে সীসা গলানোর মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক। নিয়ম না মেনে কারখানা পরিচালনা করায় এ ব্যবস্থা নেওয়া



ফেসবুক কর্নার