June 29, 2026, 12:54 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রণবাঘা এলাকার জোহা ফিলিং স্টেশন থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মুকিত পার্থ উপজেলার সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহা ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে মোটরসাইকেল আরোহীরা অপেক্ষা করছিলেন। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে উপস্থিত লোকজনকে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিতে থাকেন।
এতেই থেমে না থেকে তিনি ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে গিয়ে তেল বিতরণের পদ্ধতি, মজুত পরিস্থিতি ও সরবরাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে ফিলিং স্টেশনের কর্মচারীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।



ফেসবুক কর্নার