April 24, 2026, 11:04 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

মান্দায় সংবাদ সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া, বহিষ্কারের দাবি জোরালো

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুকে ঘিরে আয়োজিত একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনের পর থেকেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয়দের একাংশ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য ছিল ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, যা সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
জানা গেছে, সংবাদ সম্মেলনে মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল। এ সময় সাংগঠনিক সম্পাদক বাদল, কুমার বিশ্বজিৎসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর থেকেই সচেতন মহলের সমালোচনা তীব্রতর হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একপাক্ষিক ও যাচাইবিহীন বক্তব্য রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে।
এদিকে স্থানীয় রাজনৈতিক কর্মীদের একটি বড় অংশ সংবাদ সম্মেলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবি তুলেছেন। তাদের মতে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অসত্য তথ্য প্রচারের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের সংবাদ সম্মেলন দল ও এলাকার জন্য ক্ষতিকর। দ্রুত ব্যবস্থা না নিলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সাধারণ জনগণের মধ্যেও এ ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীল বক্তব্য প্রদান এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের বিতর্ক ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে।



ফেসবুক কর্নার