June 29, 2026, 1:31 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নাছিমা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে, যা তারা পরিকল্পিত হত্যা বলে দাবি করছেন।
ঘটনাটি উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের নাগরী-সাগরী গ্রামে ঘটে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে নাছিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী ইউসুফ আলী। একপর্যায়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।
ঘটনার পর নিহতের পরিবার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি



ফেসবুক কর্নার