June 29, 2026, 12:34 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

কিশোরগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন ও ৮ হাজার ৫০ টাকা নগদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে এসআই রিপন কুমার পালের নেতৃত্বে একদল পুলিশ কলমা ইউনিয়নের ঢালারকান্দি গুদারাঘাট নদীর পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানে ৪ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৫০ টাকাসহ ওই নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার