June 24, 2026, 1:20 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

তরুণী রেজা হুমাইরা পায়েল: আইনের পড়াশোনা থেকে ডিজিটাল ব্র্যান্ড লিডারশিপে অনন্য যাত্রা

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

ঢাকা: প্রথাগত পেশার গণ্ডি ভেঙে সৃজনশীলতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভিন্নধর্মী ক্যারিয়ার গড়ে তুলেছেন তরুণী রেজা হুমাইরা পায়েল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) থেকে আইন (এলএলবি) বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ড প্রমোশনের জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
পেশাজীবনের শুরুতে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে ট্রেইনি এইচআর এক্সিকিউটিভ হিসেবে কাজ করলেও, তার আগ্রহ ছিল সৃজনশীল মাধ্যমে। চলতি বছরের জানুয়ারিতে করপোরেট চাকরি ছেড়ে পুরোপুরি মনোনিবেশ করেন ডিজিটাল মিডিয়া ও ব্র্যান্ড প্রমোশনে।
পায়েল জানান, আইনের পড়াশোনা তাকে যৌক্তিক চিন্তাভাবনা, কপিরাইট এবং নৈতিক বিষয় সম্পর্কে গভীর ধারণা দিয়েছে, যা একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে এগিয়ে রেখেছে। একইসঙ্গে এইচআর অভিজ্ঞতা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে পেশাদার যোগাযোগ, দরকষাকষি ও চুক্তি ব্যবস্থাপনায় সহায়তা করছে।
শুরুর পথ সহজ না হলেও নিজের লক্ষ্য ও সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রমোশনাল কন্টেন্ট তৈরি, পণ্য রিভিউ এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করছেন।
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য। এজন্য তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পায়েল বলেন, “আন্তর্জাতিক মানের কন্টেন্ট তৈরি করে বিশ্বমঞ্চে নিজেকে এবং দেশের নাম উজ্জ্বল করতে চাই। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখলে এবং ভয়কে জয় করতে পারলে সাফল্য আসবেই।”



ফেসবুক কর্নার