April 24, 2026, 11:04 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

নওগাঁয় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) রাতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বিকেলে নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী রাব্বি তার পথরোধ করে শ্লীলতাহানি করে পালিয়ে যায়। এতে ভুক্তভোগী ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের মোটরসাইকেল শনাক্ত করে মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল ও পরিহিত পোশাক জব্দ করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সড়কে ইভটিজিং ও নারীদের হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার