June 29, 2026, 11:39 am
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

চাঁদা না দেওয়ায় বন্ধ কবরস্থানের কাজ: বিক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগর, খোলাসুর, পানিশাইল ও ভূমিদক্ষিণ—এই চার গ্রামের মানুষের জন্য কবরস্থানটি ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি কবরস্থান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মাটি ভরাটের উদ্যোগ নেয় কবরস্থান কমিটি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানে মাটি ফেলা নিয়ে সুতক্ষীরা এলাকার হাজী শহীদুল ইসলামসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তাদের ২ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে আরও টাকা দাবি করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে ইয়াছীন মিয়া সুতক্ষীরা এলাকার হাজী শহীদুল ইসলাম, মেহেদী হাসান, মোবারক হোসেন, রামকান্তপুর এলাকার লিটন মাহমুদ এবং মধুরচর এলাকার কোহিনুর মিয়ার বিরুদ্ধে থানা পুলিশ ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বক্তারা বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এখানে উন্নয়ন কাজে বাধা প্রদান ও চাঁদা দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এ সমস্যার সুষ্ঠু সমাধান দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্থানীয় মো. হারুন, মো. ইয়াসীন, মো. মমিন, কোহিনূর, কালা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে মানববন্ধন চলাকালে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।



ফেসবুক কর্নার