June 29, 2026, 12:48 pm
শিরোনাম :
অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও

পাগলা কুকুরের কামড়ে বাকেরগঞ্জে নারী ও শিশুসহ আহত ১১ জন

অভয়নগর প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ উন্মত্ত হয়ে ওঠা একটি কুকুর পথচারীদের ওপর আক্রমণ চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরটি প্রথমে ভরপাশা ইউনিয়নের মোল্লা বাড়ির সামনে সড়কে আলমগীর মোল্লার দুই শিশু সন্তানকে কামড় দেয়। এতে আবির (৯) ও হামিদা (২) আহত হয়। পরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তানিয়া ও আশা মনি নামের আরও দুই শিশুকে আক্রমণ করে।
এরপর অল্প সময়ের মধ্যে কুকুরটি আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে যাকেই সামনে পেয়েছে তাকেই আক্রমণ করে। এতে নারী ও শিশুসহ মোট ১১ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশালে পাঠান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের রেবিস প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা একত্রিত হয়ে রাত ৯টার দিকে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর এলাকায় কিছুটা স্বস্তি ফিরে আসে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা এড়াতে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি কেউ কুকুরের কামড়ে আহত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার