August 4, 2026, 3:22 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

অভয়নগর ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ারের অনৈতিক কর্মকাণ্ডে জনদূর্ভোগ

Reporter Name

অভয়নগর (যশোর) প্রতিনিধি:
অভয়নগর উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ার হোসেনের কর্মকাণ্ডকে নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি কাজের ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রেখে অনৈতিক সুযোগ নিচ্ছেন। সমস্যায় পড়ার ভয়ে অনেকেই সরাসরি অভিযোগ করতে পারছেন না।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রায় তিন বছর আগে এই অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যখন জমিজমা সংক্রান্ত কাজের জন্য অফিসে যান, তিনি তাদের কাগজপত্রে ছোটখাটো ত্রুটি দেখিয়ে কাজ আটকে রাখেন। বিশেষ করে নামপত্তনসহ অন্যান্য কার্যক্রমে তিনি অনৈতিক সুবিধা নিয়ে কাজ সমাধান করেন।
যারা ঘুষ দিতে অক্ষম, তাদের কাজ সম্পন্ন হয় না। অভিযোগকারীরা জানান, দেলোয়ার কমিশনারকে জানিয়ে দেন যে “এই কাগজপত্রে ত্রুটি আছে, কাজ করলে সমস্যা হতে পারে।” এতে কমিশনার স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এভাবে দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের অনৈতিক কার্যক্রম চলমান।
ভুক্তভোগীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রশাসনিক নজরদারি বাড়িয়ে তাদের অধিকার সুরক্ষা করা যায় এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু বলেন, বিষয়টি আমি দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শাহিন হোসেন
৩/১২/২৫
ছবি সংযুক্ত –
০১৭১৭৫০২৬৩৩



ফেসবুক কর্নার