June 29, 2026, 11:21 am
শিরোনাম :
জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক

লাকসামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার লাকসাম উপজেলার রামারবাগ গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের রামারবাগ উত্তরপাড়া কাবলি বাড়িতে আবুল খায়েরের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ঘরের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ ঘরের ভেতরে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দেওয়া হলে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের সবকিছু পুড়ে যায়।
লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



ফেসবুক কর্নার