June 29, 2026, 10:16 am
শিরোনাম :
ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি খোঁজ; উৎকণ্ঠায় পরিবার বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

নওগাঁয় ৩০ কোটির সেতু অকেজো: সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তি

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদের ওপর প্রায় ৩০ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২৫৯ মিটার দীর্ঘ একটি সেতু এখন এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।
জানা যায়, ২০২১ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়ে ২০২৩ সালে মূল কাজ শেষ হয়। তবে পূর্ব পাশে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের নির্মাণকাজ আটকে আছে। ফলে কোটি টাকার এই সেতু কার্যত অকেজো হয়ে পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, আত্রাই নদের ওপর নির্মিত দৃষ্টিনন্দন কংক্রিটের সেতুর নিচ দিয়ে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে পারাপার করছেন। এলাকাবাসীর অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই সেতু এখন শুধুই শোভাবর্ধন করছে।
স্থানীয়দের আরও অভিযোগ, অসুস্থ রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং দৈনন্দিন যাতায়াতে নারী, শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুটোরই অপচয় বাড়ছে।
এলাকাবাসী দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন করে সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করে সেতুটি চালুর দাবি জানিয়েছেন, যাতে করে দুই তীরের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।



ফেসবুক কর্নার