August 4, 2026, 3:22 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

খুলনা বিভাগীয় সমাবেশ পরবর্তী ৮ দলের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

খুলনা প্রতিনিধি:
খুলনা বিভাগীয় সমাবেশ-পরবর্তী পর্যালোচনা বৈঠক মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামের খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগরের সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ. এম. হারুন অর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সাধারণ সম্পাদক মুন্সী মিজানুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দিন, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন, খেলাফত আন্দোলন খুলনা জেলা প্রচার সম্পাদক মো. সাকিব হোসেন এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা।
বৈঠকে নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় সমাবেশের সার্বিক মূল্যায়ন করেন এবং ভবিষ্যতে সংগঠনগুলোর সমন্বিত কার্যক্রম আরও গতিশীল করতে ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার