June 24, 2026, 7:16 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

চৈত্রের শেষে শিবচরে পৌষের আমেজ: ঘন কুয়াশায় ঢাকল প্রকৃতি

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 156.17014; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 32;

প্রকৃতিতে এখন চৈত্র মাস। বসন্তের বিদায় আর গ্রীষ্মের আগমনের এই সময়ে যখন তীব্র গরম থাকার কথা, তখন মাদারীপুরের শিবচর উপজেলায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী আবহাওয়া।
চৈত্রের শেষভাগে এসে সকালবেলা ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা, যেন ফিরে এসেছে পৌষের শীত। সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফুটতেই পৌর বাজারসহ বিভিন্ন ইউনিয়ন সাদা কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে। দৃষ্টিসীমা এতটাই কমে যায় যে, রাস্তাঘাট ও গাছপালা স্পষ্ট দেখা যাচ্ছিল না।
ঢাকা-ভাঙ্গা মহাসড়ক-এ চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে, যা চালকদের জন্য বাড়তি সতর্কতার কারণ হয়ে দাঁড়ায়।
শুধু সকাল নয়, গত কয়েক রাত ধরেই এলাকায় হালকা শীত অনুভূত হচ্ছে। চৈত্র মাসের শেষ দিকে এসেও অনেককে পাতলা কাঁথা জড়িয়ে ঘুমাতে দেখা গেছে। রাতে ও ভোরে শরীরে শিরশিরে ঠান্ডা অনুভূতি—যা এই সময়ের জন্য অস্বাভাবিক।
স্থানীয়রা জানান, সাধারণত এ সময় প্রচণ্ড গরম থাকে, কিন্তু এবার আবহাওয়া যেন উল্টো আচরণ করছে। দিনের বেলা রোদের তাপ থাকলেও রাত নামলেই শীতল অনুভূতি বাড়ছে, আর ভোরের কুয়াশা শীতের স্মৃতি ফিরিয়ে আনছে।
আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন অস্বাভাবিক আবহাওয়া দেখা দিতে পারে। বাতাসে আর্দ্রতা বৃদ্ধি এবং তাপমাত্রার ওঠানামার কারণে এই কুয়াশা ও শীতল পরিবেশ সৃষ্টি হচ্ছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও, চৈত্রের শেষ সময়ে প্রকৃতির এই ‘শীতকালীন’ রূপ শিবচরবাসীর কাছে এক বিস্ময়কর অভিজ্ঞতা হয়ে উঠেছে।



ফেসবুক কর্নার