June 24, 2026, 10:47 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

লটারি নয়, মেধা যাচাইয়েই ফিরছে স্কুল ভর্তি পদ্ধতি

অতনু বিশ্বাস

স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতির সমালোচনা করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের ভর্তি মেধা যাচাইয়ের ভিত্তিতেই হওয়া উচিত।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের নিয়ে এ সভার আয়োজন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মন্ত্রী বলেন, লটারি পদ্ধতি কখনোই প্রকৃত মেধা নির্ধারণের মাপকাঠি হতে পারে না। এই পদ্ধতির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, লটারির মাধ্যমে ভর্তিতে প্রকৃত মেধাবীরা যথাযথ মূল্যায়ন পায় না।
তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে চালু থাকা লটারি পদ্ধতি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। বর্তমান সরকার এই পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি জানান, এতে সমালোচনা থাকলেও মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু করাই সময়ের দাবি।
আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবদের কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষার পবিত্রতা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
সভায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবিরের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা মনে করেন, মেধাভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়বে এবং শিক্ষার গুণগত মান উন্নত হবে।



ফেসবুক কর্নার